খুলনার কয়রায় "তথ্য আপার উঠান বৈঠক"
জি এম জিয়াউল হাসান জিল্লুর কয়রা (খুলনা) প্রতিনিধি:
শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায়” এই মূলমন্ত্র নিয়ে তথ্য আপারা খুলনার কয়রা উপজেলায় শুরু করেছে মহিলাদের ডিজিটাল সেবা প্রদানের কার্যক্রম।
এই কার্যক্রমের ধারাবাহিকতায় রবিবার (২১ শে জানুয়ারি) মহেশ্বরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালিকাপুর গ্ৰামে শাহনাজ বেগম এর বাড়িতে বিকাল ৩ টায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম , উপজেলা নির্বাহি কর্মকর্তা কামাল হোসেন এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন , সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা থানার তদন্ত ওসি টিপু সুলতান , উপজেলা রিসোর্স সেন্টারের ইনেসক্টর জিএম লোকমান হোসেন, মহেশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম ইব্রাহিম, সাবেক ইউপি সদস্য শামীম হোসেন রোজেন, এছাড়াও অনুষ্ঠানে তথ্য আপা প্রকল্পের কার্যক্রমসমূহ ও কৃষি বিষয়ক ভিডিও প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। অনুষ্ঠানটিতে বাল্য বিবাহ, নারী নির্যাতন, সরকারি সেবা সমূহ, সরকারি জরুরী কল সেন্টার সম্পর্কে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ জেসমিন আক্তার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) যা শুরু হয়েছে বাংলাদেশের ৪৯০ টি উপজেলায়। এরইমধ্যে খুলনা জেলার কয়রা উপজেলার তথ্যকেন্দ্রের তথ্যসেবা প্রদানের কার্যক্রমে নিয়োজিত তথ্য আপারা মহিলাদের ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে দিন দিন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে।
জানা যায় এ পর্যন্ত উপজেলা তথ্যকেন্দ্রের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে। উপজেলা তথ্যকেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায়ে প্রতি মাসে উঠান বৈঠকের আয়োজন করা হচ্ছে। উঠান বৈঠকে নারীদের বাল্যবিবাহ, নারী নির্যাতন, ফতোয়া, ইভটিজিং, মাদক, শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার, কৃষি বিষয়ে নারীদের সচেতন করা হয়।
কয়রা উপজেলা তথ্যকেন্দ্রের তথ্য আপারা উপজেলার ৭ টি ইউনিয়নের গ্রামীণ সুবিধা বঞ্চিত তৃণমূল নারীদের এসকল তথ্যসেবা প্রদান করছে। তথ্য আপারা তথ্য কেন্দ্রে বিনামূল্যে নারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা (ডায়াবেটিস, ব্লাড প্রেসার, ওজন, তাপমাত্রা, উচ্চতা), ইন্টারনেট ভিত্তিক সেবা, ভিডিও কনফারেন্সিং, ই-কমার্স, ই-লার্নিং, উপজেলার সরকারি সেবা ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করা হয়। এ ছাড়া তথ্যকেন্দ্রের দুইজন তথ্য আপারা গ্রামীণ নারীদের দোরগোড়ায় তথ্যসেবা প্রদান করে আসছে এবং নারীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগীতা করে আসছে। তথ্যকেন্দ্রের তথ্যসেবা সহকারী জেসিকি ইসলাম কলি বলেন, বিভিন্ন এলাকায় গিয়ে ডিজিটাল সেবা কি? কিভাবে সেবা পাওয়া যাবে এসব বিষয়ে আলোচনা করে থাকি। এতে নারীরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। তাই দিনে দিনে এই উপজেলায় তথ্য আপা জনপ্রিয় হয়ে উঠেছে।
উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ জেসমিন আক্তার বলেন, ভবিষ্যতে সেবার মান আরো বাড়ানো হবে। বর্তমানে এই কার্যালয়ে নারীদের সব ধরনের সেবা বিনা মূল্যে দেওয়া হচ্ছে। এসময় অফিস সহায়ক তন্ময় মিস্ত্রি বলেন আমরা প্রত্যান্ত অঞ্চলে নারীদের ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন বিষয়ের আলোকচিত্র তুলে ধরি যাহাতে গ্ৰামের নারীরা আর পিছিয়ে না থাকে। এসময় অর্ধশতাধিক নারী এই উঠান বৈঠক এ অংশ গ্ৰহন করেন।
