কমলগঞ্জে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন   |   সারাদেশ



জায়েদ আহমেদ,

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে মাদক ও সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুই ‍আসামিকে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। 

সোমবার (২২ জানুয়ারী) রাত সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের ইছুব আলীর ছেলে নছিব আলী নছই (২৫) ও আনিছ মিয়ার ছেলে আহাদ মিয়া(৩৫)। 


কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জালাল উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ জালালপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা দু’জনই দীঘদিন ধরে পলাতক ছিলেন।

সারাদেশ এর আরও খবর: