যশোর শার্শায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
মনা, নিজস্ব প্রতিনিধিঃ
বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার(২৪ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী'র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী,উপজেলা আইসিটি অফিসার শুভ হিন্দুর হাওলাদার,উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক,শার্শা সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন,
বুরুজবাগান উচ্চ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মমিনুর রহমান ,এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার ২৪ টি স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীরা ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের স্টল পরিদর্শন করেন।
