নীলফামারীতে দুই ট্রাকের মুখো-মুখি সংঘ*র্ষে চালক নি*হত
সৌরভ সাহা
ডোমার উপজেলা প্রতিনিধি,
নীলফামারীর ডিমলায় দুইটি ট্রাকের মুখো*মুখি সংঘ*র্ষে মামুন (৩৫) নামের একজন ট্রাক চালক নি*হত হয়েছেন। এসময় অপর গাড়ির চালক গুরুত্বর আহ*ত আক্কাছ আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ডিমলা উপজেলার খালিশা চাপানী ডালিয়া তিস্তা কলেজ এলাকায় ওই দু*র্ঘট*নাটি ঘটে।
নিহ*ত মামুন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কাউয়ামারী গ্রামের রমজান আলীর ছেলে। নিহত মামুন একজন পেশাদার ড্রাইভার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো- ট-২৪-৬৯৩১ নম্বরের নওগাঁ থেকে পাটগ্রামগামী ইটবাহী গাড়িও ঢাকা মেট্রো-ট- ২৪-৫৫৪১ গাড়িটি পাটগ্রাম থেকে ঢাকা গামী পাথরবাহী ট্রাকের সাথে মূখো*মূখি সংঘ*র্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘ*টনার আগে গাড়ি দুটির অতিরিক্ত গতিতে চলছিল। এমতাবস্থায় তারা রোড ক্রোসিং করতে গিয়ে দু*র্ঘট*নায় জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে ঢাকা মেট্রো- ট-২৪-৬৯৩১ গাড়ির ড্রাইভার মামুন মা*রা যান। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ডিফিন্সের জলঢাকা ও নীলফামারী ইউনিট এসে লাশ উদ্ধার করেন এবং ঢাকা মেট্রো-ট- ২৪-৫৫৪১ ড্রাইভার আক্কাছ আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, ‘আমরা সংবাদ পাওয়া মাত্রই জলঢাকা ও নীলফামারী সদর ইউনিটকে প্রেরণ করি। লা*শটি ট্রাকের ইঞ্চিনের সঙ্গে চাপ খেয়ে ছিল। উদ্ধার করে লা*শটি ডিমলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় জানান, ‘লা*শটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃ*ত্যুর মামলা দায়ের করা হবে।’
