বাঘায় ট্রেনের ধাক্কায় দুই পা হারালেন নারি ব্যবসায়ী

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন   |   সারাদেশ




বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় ট্রেনের ধাক্কায় দুই পা হারালেন স্টেশনের প্লাটফর্মের উপরে নারি হোটেল ব্যবসায়ী বুলু বেওয়া (৬৫)। শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আড়ানী রেল স্টেশনে এই ঘটনা ঘটেছে। বুলু বেওয়া আড়ানী নুরনগর গ্রামের মৃত রব্বেল আলীর স্ত্রী।

জানা যায়, বুলু বেওয়া আড়ানী রেল স্টেশনের প্লাটফার্মের উপর দীর্ঘদিন থেকে ফুটপাতে ভাতও নাস্তা বিক্রি করেন। শনিবার সকালে রেল লাইন পার হয়ে নিজ দোকানে আসছিল। এ সময় ঈশ্বরর্দী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেনও চলে আসে। এতে অসাবধানতা বশত: ট্রেনের ধাক্কায় ট্রেনের চাকার নিচে পড়ে দুটি পা কাটা পড়ে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছেলে জুয়েল আলী বলেন, মায়ের অবস্থা আশংকাজনক। শরীরে রক্ত ক্ষরণ হওয়ায় তাকে মেডিকেলে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। মায়ের দুই পা মাজার নিচে থেকে কাটা পড়েছে। শেষ পর্যন্ত কী হবে বলতে পারছিনা।

এদিকে বুলু বেওয়ার ছোট ঠছেলে রুবেল আলী শুক্রবার রাতে বিয়ে করেছে। বাড়িতে ছোট একটি বৌ ভাতের আয়োজন ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে আড়ানী রেল স্টেশন মাষ্টার মোশাররফ হোসেন বলেন, ট্রেনের সময় হওয়ার সাথে সাথে মাইকে বারবার ঘোষণা করা হয়। তারপরও এক মহিলা রেল লাইন পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। ##

সারাদেশ এর আরও খবর: