ডাসারে ভাইস চেয়ারম্যান এইচএম জাহিদ হোসেন সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী

 প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন   |   সারাদেশ


কাজী নাফিস ফুয়াদ , ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার ডাসার উপজেলা  পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছা প্রকাশ করছে ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ.এম জাহিদ হাসান।

ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামের শিক্ষক হযরত কামিল উদ্দিন (রা:) এর ছেলে এইচ.এম জাহিদ হাসান।

জাহিদ একজন মেধাবী ছাত্র। বর্তমানে ছাত্রলীগের দ্বায়িত্ব পালনের পাশাপাশি একটি কোচিং সেন্টারের পরিচালক। 

তিনি বি.এস.সি অনার্স সম্পন্ন  রসায়ন  ( chemistry) তেজগাঁও  বিশ্ববিদ্যালয়  কলেজ থেকে। এরপরে M.S.Cশেষ করেন সরকারী রাজেন্দ্র  কলেজ থেকে Chemistryবিভাগে।বর্তমানে  তিনি আইন বিভাগে লেখা পড়া করছেন।উল্লেখ্য  তিনি তেজগাঁও  বিশ্ববিদ্যালয়  কলেজ ছাত্রলীগের একজন কর্মী ছিলেন। এরপরে  তিনি  বালিগ্রাম ইউনিয়ন  ছাত্রলীগের আহ্বায়ক  ও পরবর্তীতে তিনি বালিগ্রাম ইউনিয়ন  ছাত্রলীগের সভাপতির দায়িত্ব  পালন করেছেন।বর্তমানে তিনি ডাসার উপজেলা  ছাত্রলীগের সভাপতি  হিসাবে দায়িত্ব পালন করছেন।

এই.এম জাহিদ হাসান বলেন, আমি ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছা প্রকাশ করছি তাই ডাসার উপজেলার সকলের কাছে দোয়া ও প্রত্যাশা কামনা কারছি। আমি নির্বাচিত হলে অসহায় নিপিড়ীত মানুষ ও যুব সমাজের উদ্যােগে কাজ করবো।

সারাদেশ এর আরও খবর: