বেনাপোল পুটখালী সাকিনস্থ ট্যাংকির মোড়ে থেকে ৫০ বোতল ফেনসিডিল সহ আটক-১
মনা,নিজস্ব প্রতিনিধিঃ
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে ইং-৩০/০১/২০২৪ তারিখ ১২.৩০ ঘটিকা ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সাকিনস্থ ট্যাংকির মোড়ে জনৈক আব্দুস সালাম মোড়ল এর মুদি দোকানে সামনে পাঁকা রাস্তার উপর ধৃত আসামী মোঃ বাহার আলী (৩২), পিতা-মোঃ জামাল হোসেন, মাতা-মোছাঃ সালেহা বেগম, স্থায়ী গ্রাম-পুটখালী জেলেপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরের নিকট হতে মোট ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল যার অনুমান মূল্য-১,০০,০০০/- (এক লক্ষ) টাকা মাত্র উদ্ধার করে।
এ সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
