রাবিয়ান ক্লাব সৈয়দপুরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন   |   সারাদেশ




মোঃ আমির হোসেন 

সৈয়দপুর উপজেলা প্রতিনিধি, 


 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রাবিয়ান ক্লাব সৈয়দপুর এর পক্ষ থেকে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে শহরের নতুন বাবুপাড়াস্থ পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাব চত্বরে ওই কম্বল বিতরণ করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও নীলফামারীর সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বলগুলো তুলে দেন।

 রাবিয়ান ক্লাব সৈয়দপুর এর সভাপতি ও তারাগঞ্জ উপজেলার সয়ার কাজীপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ কাওসার চপলের সভাপতি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি হাফেজ মো. আব্দুল মুনতাকিম,সাধারণ সম্পাদক তারিকুল আলম তারিক,যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাবেদ লাবু, সহ-সাংগঠনিক সম্পাদক জাকিয়া পারভীন সাথী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল লতিফ বাপ্পী, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য কহিনুর বেগম, রেহানা খানম, মো. আখতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে এলাকার অসহায় দুস্থ ও শীতার্তদের মাঝে দুই শত কম্বল বিতরণ করা হয়েছে।

এই ধরনের সামাজিক কল্যাণমূলক কাজ করবেন বলে জানিয়েছেন ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক।

সারাদেশ এর আরও খবর: