র্যাব-৭, এর অভিযানে বিদেশী মদসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম :
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি অবৈধভাবে আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানাধীন কাটঘর এলাকায় সংগ্রহ পূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে, গতকাল রাত আটটার দিকে চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি, মোঃ শহীদুল ইসলাম (২৪), মোঃ সুজা উদ্দীন (২৪), মোঃ হাবিবুর রহমান (৩৭) চট্টগ্রামদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তাদের হেফাজতে থাকা ০৩টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ৬৬ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশী বিয়ার উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়। আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরোও জানা, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ চোরাচালানের মাধ্যমে সাগরপথে মায়ানমার হতে আমদানি নিষিদ্ধ বিয়ার সংগ্রহ পূর্বক পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রামের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
