যশোর শার্শায় ওয়ারেন্টভুক্ত ১৫ আসামি গ্রেফতার

 প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন   |   সারাদেশ



মোঃ মোশারেফ হোসেন মনা প্রতিনিধিঃ

যশোরের শার্শা থানাধীন বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ১৫ আসামিকে আটক করেছে পুলিশ।


সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে ৷


আটককৃত ব্যক্তিরা হলেন- ইব্রাহিম সরদার, সোহেল, ইমামুজ্জামান, ইসমাইল, আ: সাত্তার, জাহরুল ইসলাম, হোসেন আলী, হৃদয় হোসেন ইয়াছিন, মনিরুজ্জামান, মিম হোসেন, আশদুল ইসলাম।


শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান বলেন, আটককৃত আসামিদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ৷

সারাদেশ এর আরও খবর: