আব্দুল খালেক একাডেমি এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

 প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন   |   সারাদেশ



পুষ্পেন্দু মজুমদার সন্দ্বীপ :


 


চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার আব্দুল খালেক একাডেমি গাছুয়া উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুর রসুল খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাছুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা


এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুদীপ্ত দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আব্দুস ছত্তার,বিদ্যালয় পরিচালনা পরিষদ এর সদস্য ওমর ফারুক ফারভেজ, বাবুল আক্তার,দেলোয়ার হোসেন,নাছির উদ্দিন,মো: সাইফুল মতিন পপলু।


প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এস.এস.সি সম্পন্য করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।

তিনি আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।


বিদ্যায়ের প্রধান শিক্ষক আমিনুর রসুল খান শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করে বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরীক হিসেবে গড়ে তোলা। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফতলা অর্জন করে এবং আলোকিত মানুষ হয়ে এই বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে।

 অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক সহ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সারাদেশ এর আরও খবর: