বেনাপোল ৫১ পিছ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা সহ দুই মাদক কারবারি আটক করলো বেনাপোল পোর্টথানা পুলিশ

 প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৪, ০১:২৮ অপরাহ্ন   |   সারাদেশ



মনা নিজস্ব প্রতিনিধিঃ

বেনাপোল পোর্ট থানাধীন পৃথক দুইটি অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত একান্ন পিছ ইয়াবা ট্যাবলেট ও একশো গ্রাম গাঁজা

সহ জহিরুল ইসলাম(২৪) ও সিরাজুল ইসলাম লিটন (৫৪) নামে ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ ।


থানা সূত্রে জানা গেছে,মঙ্গলবার(১০/০২/২০২৪) ইং তারিখ গোপণ সংবাদ পেয়ে অত্র থানা পুলিশের একটি আভিযানিক দল বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামস্থ ভবেরবেড় পুকুরপাড় জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ জহিরুল ইসলাম (২৪), পিতা-মোঃ মানিক মিয়া ,স্থায়ী: গ্রাম- ডুবপাড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলা -যশোর এর নিকট হইতে ৫১ (একান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে এবং একই দিন বেনাপোল সাকিনস্থ আসামী সিরাজুল ইসলাম লিটন (৫৪), পিতা-মৃত রবিউল হোসেন এর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর , হতে ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ সিরাজুল কে গ্রেফতার করে পুলিশ।


এ সংক্রান্ত ব্যাপারে অত্র থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন ভক্ত জানান- সীমান্তে চোরাচালান রোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়ের নির্দেশনায় বেনাপোল পোর্টথানাধীন সর্বোত্র পুলিশের টহল জোরদার করা হয়েছে। এর ফলশ্রুতিতে আজকের অভিযানে ৫১ পিচ ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজা সহ ০২ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি৷


পুলিশের এজাহার দায়েরের ভিত্তিতে দুটি মাদক মামলা রুজু করে আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

সারাদেশ এর আরও খবর: