শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন   |   সারাদেশ


মোঃ জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

৯ ফেব্রুয়ারি শুরু হওয়া অনুষ্ঠান শেষ দিনের সন্ধ্যায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জমকালো আয়োজনের মাধ্য দিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ বুলু বেপারীর সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠান উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য মোসাম্মত তাহমিনা বেগম। 

শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ৩নং পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন বেপারীর সভাপতিত্বে প্রধান শিক্ষক সেলিম মিয়ার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাধমিক শিক্ষক সমিতির সভাপতি ও কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেন, শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের সভাপতি বি এম রাজিব আহমেদ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষর্থীদের অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিগণ সহঅন্যান্যা।


সারাদেশ এর আরও খবর: