সৈয়দপুরে ভালোবাসা দিবসে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেলেন বাবা মানবতার কল্যাণে এগিয়ে রেলওয়ে থানার ওসি।
মোঃ আমির হোসেন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি,
আজ বিশ্ব ভালোবাসা দিবসের প্রথম প্রহরে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেলেন বাবা আরিফুজ্জামান।সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারিয়ে যাওয়া শিশু তাছিন তাজদীদ কে (১১) আজ সকালে থানা চত্ত্বরে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেন। পুলিশ জানায়, ময়মনসিংহ জেলা সদরের হালুয়াঘাটের আরিফুজ্জামানের ছেলে তাছিন তাজদীদ পথভূলে গত ১৩ ফেব্রুয়ারি রাতে ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনে চিলাহাটিতে আসে। ঢাকা-নীলফামারী রেলপথের সর্বশেষ স্টেশন চিলাহাটিতে ট্রেনটি পৌছালে এর সকল যাত্রী নেমে যায়। তখন ভয়ে দিশেহারা তাজদীদ প্লাটফর্মে কান্না-কাটি শুরু করে। এ সময় ট্রেনের দায়িত্বরত রেলওয়ে পুলিশ শিশুটিকে জিজ্ঞাসাবাদে পথভূলে যাওয়ার কথা জানতে পায়। এরপর পুলিশ সদস্যরা ওই ট্রেনেই শিশু তাজদীদকে নিয়ে এনে সৈয়দপুর থানায় হস্তান্তর করে।সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম নূরুল ইসলাম আলোচিত বার্তাকে জানান, রাতেই মাদ্রাসা ছাত্র তাজদীদ তাঁর বাবার মুঠোফোনের নম্বরটি মুখস্থ বললে তাৎক্ষনিক তাঁর পরিবারের সাথে যোগাযোগ করা সহজ হয়।
আজ বুধবার সকালে শিশুটির বাবা আরিফুজ্জামান থানায় স্বশরীরে হাজির হন। এ সময় মাদ্রাসা পড়ুয়া প্রিয় সন্তানকে কাছে পেয়ে তিনি খুশিতে কান্নায় ভেঙ্গে পড়েন। রেলওয়ে থানা পুলিশের এমন মানবিক কাজে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।রেলওয়ে থানার ওসি বলেন, বিশ্ব ভালোবাসা দিবসে এমন একটি ভালো কাজ করতে পেয়ে নিজেকে ভালো লাগছে।সকল মানবিক কাজে সব সময় নিজেকে সংযুক্ত রাখতে আমার ভালো বেশ ভালো লাগে।
