অসহায় এক পরিবারকে এক মাসের খাদ্য উপহার

 প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন   |   সারাদেশ



সৌরভ সাহা,

নিজস্ব প্রতিনিধি:


সবার মুখে হাসি কতৃক আয়োজিত 

এক হত দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাতে ১ মাসের বাজার নিয়ে তার বাসায় হাজির "সবার মুখে হাসি ফাউন্ডেশন"

 রংপুর বিভাগের মাহিগঞ্জ এলাকায় এক হত দরিদ্র পরিবারের পাশে দাড়ায় সংগঠনটি। এক মাসের প্রয়োজনীয় খাদ্য চাল , ডাল, ডিম, মুরগির সহ প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাহায্য করে তারা।

মূলত সবার মুখে হাসি সংগঠনটি কাজ করে যাচ্ছে অসহায় মানুষের জন্য।

সংগঠনটির প্রতিষ্ঠাতা হাসান হোসাইনের সাথে কথা বলে জানতে পারা যায় যে তারা করোনা থেকে এসব উদ্যোগ নেওয়া শুরু করে পরে বিভিন্ন সংস্থা তাদের সাথে হাত বাড়ায়। এবং শীতার্ত ব্যক্তিদের কম্বল বিতরণ, এতিমদের কম্বল দান, বৃক্ষরোপণ সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছেন রংপুর শহরে। তারা আশা করছে বিভিন্ন সামাজিক সংগঠন কিংবা ইন্টারন্যাশনাল সংগঠন তাদের সাথে যদি হাত বাড়ায় তাহলে তারা রংপুর শহরের গ্রাম এলাকায় গিয়েও মানুষের সাহায্য করবে এমনটি আশা রাখছেন।

তাদের পরবর্তী উদ্যোগ বিনামূল্যে লাইব্রেরী পাঠদানের মাধ্যমে সকল শিশুকে পাঠদান দেয়া।রংপুর শহরের পৌর মেয়রের কাছে বেশ প্রশংসা কুরিয়াছেন তারা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, হাসান হোসেন দুই ভাই ছোট থেকেই এসব সংগঠনের সাথে সংযুক্ত।

সারাদেশ এর আরও খবর: