উল্লাপাড়ায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিশু বরণ অনুষ্ঠিত

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন   |   সারাদেশ



সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

"এ বিশ্বকে শিশুর কাছে বাসযোগ্য করে যাব,  

নবযাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার"এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জগজীবনপুর ও পাঁচিলা ক্লাস্টারের ৪৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে "প্রাক-প্রাথমিক শ্রেণির শিশুদের বরণ"-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

প্রাক শিশু বরণ-২০২৪ উপলক্ষ্যে গতকাল সোমবার দুপুরে উপজেলার রামকৃঞপুর ইউনিয়নের রৌহাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিশু বরণ অনুষ্ঠিত হয়। এসএমসির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার-সিরাজগঞ্জ, সাইফুল ইসলাম ও

সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার-বিশ্বজিৎ কুমার সাহা, 

উল্লাপাড়া উপজেলা শিক্ষা অফিসার সানোয়ার হেসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, শরিফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের কেক কেটে ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

সারাদেশ এর আরও খবর: