নীলফামারীতে স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা
নুরল আমিন রংপুর ব্যুরোঃ
নীলফামারীতে স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ সচিব) সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা দিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি নীলফামারী জেলা শাখা।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা রিপোর্টার্স ইউনিট কার্যালয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি নীলফামারী জেলা শাখার আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি নীলফামারী জেলা শাখার সভাপতি স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ, সাধারণ সম্পাদক এন.এম হামিদী বাবু, উপদেষ্টা ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জল, উপদেষ্টা আবু হাসান, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহেল রানা, বাংলাভিশনের জেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিকী, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি নীলফামারী জেলা শাখার সহ সাধারণ সম্পাদক রানা আহমেদ, দপ্তর সম্পাদক আব্দুল মালেক, অর্থ সম্পাদক নুরল আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চুসহ আরোও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
