বেনাপোলে পৃথক ৩টি অভিযানে হেরোইন, গাঁজা ও ফেনসিডিলসহ আটক- ৩

 প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন   |   সারাদেশ




মনা, নিজস্ব প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলে পৃথক তিনটি অভিযান চালিয়ে হেরোইন, গাঁজা ও ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানাধীন ঘিবা,খলশি ও সাদিপুর এলাকা থেকে এ মাদকদ্রব্য সহ তাদেরকে আটক করা হয়।


আটকৃতরা হলেন, শার্শার কুলপালা গ্রামের মোসারফ হোসেনের ছেলে জাকির হোসেন (৩৫),শার্শার অগ্রভুলোট গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে আলআমিন (২৫) ও বেনাপোল সাদিপুর গ্রামের মৃত হামিদ মুন্সীর ছেলে রিয়াজুল (৪০)।


পুলিশ জানায়, গোপন খবরে ঘিবা সাকিনস্থ পলাতক আসামী বিসে আলী এর বসত বাড়ির সামনের গলি রাস্তার উপর হতে উপজেলার শার্শা থানাধীন কুলপালা এলাকার জাকির হোসেনকে ০১ কেজি গাঁজাসহ আটক করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য ৪০ হাজার টাকা।


অপরদিকে বেনাপোল পোর্ট থানাধীন খলশী গ্রামস্থ খলশী বাজার সংলগ্ন ভাটার মোড় নামক স্থানে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ মাদক ৫ বোতল ফেনসিডিলসহ মামুন নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। জব্দকৃত মাদকের মূল্য ১০ হাজার টাকা।


এছাড়াও একই দিনে বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামস্থ বেলতলা মোড় পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ পুরিয়া হেরোইন সহ রিয়াজুল নামে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়। জব্দকৃত মাদকের মূল্য ১০ হাজার টাকা।


বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত জানান, আটক আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করে আজ শনিবার পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সারাদেশ এর আরও খবর: