শিল্পপতি ডাঃ তারেক উদ্দিন আহমেদ পরিদর্শন করলেন ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়
নিজস্ব প্রতিনিধ
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, রশিদের পাড়া জামে মসজিদের দাতা, আবীর ফ্যাশন লিমিটেড ও আহমেদ ফ্যাশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ তারেক উদ্দিন আহমেদ।
এসময় সাথে উপস্থিত ছিলেন ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় ও রশিদের পাড়া জামে মসজিদের সভাপতি, সাবেক সচিব মোহাম্মদ ইউসুফ এবং ডাঃ তারেক উদ্দিন আহমদ এর বিশ্বস্ত বন্ধু ও ব্যবসায়ীক পার্টনার বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ রবিউল হাসান।
স্কুল পরিদর্শন করতে আসলে তাদের স্বাগত জানান ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভুইয়া সুমন, সিনিয়র শিক্ষক মাহমুদুল হাছান ও সিনিয়র শিক্ষক আবদুল্লাহ।
