ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ডাঃ তারেক উদ্দিন আহমেদ

 প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৪, ১১:২২ অপরাহ্ন   |   সারাদেশ



 নিজস্ব প্রতিনিধি


চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য,  রশিদের পাড়া জামে মসজিদের দাতা, আবীর ফ্যাশন লিমিটেড ও আহমেদ ফ্যাশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ তারেক উদ্দিন আহমেদ। 


এসময় সাথে উপস্থিত ছিলেন ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় ও রশিদের পাড়া জামে মসজিদের সভাপতি, সাবেক সচিব মোহাম্মদ ইউসুফ এবং  ডাঃ তারেক উদ্দিন আহমদ এর বিশ্বস্ত বন্ধু ও ব্যবসায়ীক পার্টনার বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ রবিউল হাসান। 


স্কুল পরিদর্শন করতে আসলে তাদের স্বাগত জানান ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভুইয়া সুমন, সিনিয়র শিক্ষক মাহমুদুল হাছান ও সিনিয়র শিক্ষক আবদুল্লাহ।

সারাদেশ এর আরও খবর: