শালিকের দূষণে ডোমার বাসি, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি
সৌরভ সাহা
ডোমার উপজেলা প্রতিনিধি,
ডোমার উপজেলার পাশ দিয়ে ঘেঁষে যাওয়া শালিক এক মাএ নদী, কিন্তু এ নদী যেন ডোমার বাসির কাছে এখন বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে।
দূষণে, দখলে হুমকির মুখে নদীর অস্তিত্ব।
নদীর পানি প্লাস্টিক পলিথিনের দূষণে একাকার হয়ে গেছে। বন্ধ হয়েছে জলপ্রবাহ, সৃষ্টি হয়েছে দুর্গন্ধ।
বাসা বাড়ির জীবন হুমকির মুখে পড়েছে।নগরীর পানি নিস্কাশনের এই খালটির একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও এখন ময়লা আর্বজনার ভাগাড়। এডিসসহ মশা-মাছির প্রজনন কেন্দ্র ও নানা রোগ জীবাণুর উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে। নগরের দায়িত্বে থাকা জনপ্রতিনিধিরা খালটি সংস্কারের বহুবার উদ্দ্যোগ নিলেও তা কখনো বাস্তবায়ন হয়নি। তাছাড়াও প্রভাবশালীরাও নদী দখল করে রেখেছেন।
তাছাড়াও নদীতে প্রচুর আবর্জনা ফেলা হয়। যার ফলে নদীর দু-পাশের মানুষের জীবন হুমকির মুখে পড়েছে, সেই সাথে জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে। অতিদ্রুত কতৃপক্ষের পদক্ষেপ নেওয়া উচিত।
স্থানীয় রহমত আলী (৪২)এর সাথে কথা বলে জানা যায়,
শহরের প্রায় সব পয়ঃনিষ্কাশন ড্রেন মিলেছে নদীটিতে পাশাপাশি শহরের সব বাসা বাড়ির বজ্যও ফেলা হচ্ছে নদীটিতে এতে প্রতিনিয়ত দূষিত হচ্ছে নদীর পানি।
এ অপরিষ্কার জায়গার মশারা তাদের বংশ বিস্তার বেশি করছে যার ফলে এডিস মশার আক্রমণ বেড়েই চলছে।
তাদের দাবি খুব দ্রুত সিটি কর্পোরেশন বিষয়টি নিস্কাশনের ব্যবস্থা করে মানুষের দুর্ভোগ লাঘব করা হোক।
