নীলফামারীর কিশোরগঞ্জে ছোট ভাইকে হত্যার পর বড় ভাই বিষপানে আত্মহত্যার চেষ্টা।

 প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন   |   সারাদেশ




নুরল আমিন রংপুর ব্যুরোঃ


মঙ্গলবার (৫ মার্চ) ভোরে

উপজেলার রনচন্ডী ইউনিয়নের কুটিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে অভিযুক্ত বড় ভাই মেহেদী হাসান(২৮) পুলিশ পাহারায় কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নিহত আওকাত হোসেন জুয়েল (১৭) ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছোট ছেলে ও রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।


এলাকাবাসী ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, বড় ভাই মেহেদী হাসান মানসিক সমস্যায় ভুগছিলেন। সে মাঝেমধ্যে বাড়িতে সবার সঙ্গে হট্টগোল করত। সোমবার রাতে তিনি তার ছোট ভাইয়ের সঙ্গে একই বিছানায় ঘুমাতে যান। পরে মঙ্গলবার ভোরের দিকে তাদের মা নামাজ পড়তে উঠলে ছেলের ঘর থেকে ভেসে আসে গোঙানির শব্দ। ঘরে গিয়ে ছোট ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন তিনি। এ সময় বড় ভাই মেহেদী হাসান বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে জুয়েলের মরদেহ উদ্ধার করে।


বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল বলেন, এ ঘটনায় বড় ভাইকে পুলিশ পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাদেশ এর আরও খবর: