বটতলী এমকে টাওয়ারে ইন্জিনিয়ারিং ওয়ার্ল্ড এর নতুন অফিস উদ্বোধন

 প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন   |   সারাদেশ




 নিজস্ব প্রতিনিধি 


লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে এম কে টাওয়ার ৩য় তলায় নান্দনিক পরিবেশে ইন্জিনিয়ারিং ওয়ার্ল্ড বিল্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্ট এর অফিস উদ্বোধন করা হয়েছে। 


আজ ৮মার্চ, জুমাবার, বিকাল ৫টায় ইন্জিনিয়ারিং ওয়ার্ল্ড শুভ উদ্বোধন করেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সাবেক রিজওনাল হেড ওয়াহিদুর রহমান বাচ্চু। 


এসময় উপস্থিত ছিলেন ইন্জিনিয়ারিং ওয়ার্ল্ড বিল্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্ট এর চেয়ারম্যান মোহাম্মদ মামুন উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, বিসমিল্লাহ স্টোর স্বত্বাধিকারী লায়ন আখরুজ্জমান চৌধুরী, সৈয়দ উদ্দিন ছিদ্দিকী, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার যুগ্ম সাধারণ মোহাম্মদ শাহজাহানসহ কন্টর্ক্টার,সাংবাদিক ও মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাদেশ এর আরও খবর: