চারালকাটা নদী থেকে বালু উত্তোলনের ২ অবৈধ ড্রেজার মেশিন থানায়

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ১০:০৯ অপরাহ্ন   |   সারাদেশ




রংপুর ব্যুরোঃ

নীলফামারীতে চারালকাটা নদী থেকে বালু উত্তোলনের ২টি অবৈধ ড্রেজার মেশিন সদর ইউএনও নির্দেশে থানা পুলিশ জব্দ করেছে।


গত শুক্রবার গভীর রাতে নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের কাচারী বাজার সরদার পাড়া চারালকাটা নদী থেকে অবৈধভাবে ২টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল আব্দুর রশিদ ও মহির উদ্দিন মেম্বারের ছেলে রমজান আলী।

খবর পেয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এন.এম হামিদী বাবু নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন এবং সংবাদকর্মীদের ঘটনাস্থলে যাওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা ও অবৈধ ড্রেজার মেশিনের বিষয়ে আইননুগ ব‍্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করলে। তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর থানায় অবগত করে এবং সংবাদকর্মীদের ঘটনাস্থলের নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করলে সংবাদকর্মী ঘটনাস্থলে গিয়ে তথ‍্য ও ভিডিও ধারণ করে। পরেপরেই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে রাত প্রায় ১২.৩০ মিনিটে ইউনিয়ন গ্রাম পুলিশরা উপস্থিত হয়ে দুটি ড্রেজার মেশিনসহ যাবতীয় যন্ত্রপাতি নিয়ে সারারাত পাহাড়া দিয়ে রাখে এসময় রাত গভীর হওয়ায় তাদের সাথে সাংবাদিকরাও সারারাত ছিল। পরেদিন সকালে সদর থানার পুলিশ গিয়ে ড্রেজার মেশিন দুটি থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এরকম অভিযান অব‍্যহত থাকবে।

সারাদেশ এর আরও খবর: