নিয়মিত নামাজ পড়ুন, জীবন সুন্দর ও কল্যাণময় হবে; ফোরকান উল্লাহ চৌধুরী

 প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন   |   সারাদেশ



 নিজস্ব প্রতিনিধি, 


 আমিরাবাদ মাস্টার হাট এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্দ্যগে ২য় তম সীরাতুন্নবী (সা) মাহফিল গোলামবারী স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছে।  


৯মার্চ, শনিবার অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও শিল্পপতি ফোরকান উল্লাহ চোধুরী। 


দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও শিক্ষাবিদ আলহাজ্ব মাস্টার অলি উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশীদ, শহিদুল ইসলাম শহিদ, হেলাল উদ্দিন, আখতার উদ্দিন ও মোহাম্মদ আলমগীর।  


মাহফিলে প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া খাগরিয়া খাদিম আলী জামে মসজিদের খতিব মাওলানা আবুল বশর ছানবী, প্রধান আলাচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যাপক মোহাম্মদ আবু তাহের। বিশেষ বক্তা ছিলেন হারবাং চকরিয়া বায়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজমুস সাকিব।

সারাদেশ এর আরও খবর: