সন্দ্বীপে তিন ইউনিয়নে তিনটি ওয়ার্ডের উপ নির্বাচন, হারামিয়া ১ জাহিদ, গাছুয়া ৭ নিজাম, আজিমপুর ৪ আলাউদ্দিন মেম্বার নির্বাচিত
পুষ্পেন্দু মজুমদার সন্দ্বীপ :
সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড, গাছুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ও আজিমপুর ইউনিয়নের ৪ ওয়ার্ডের উপ-র্নিবাচন শান্তির্পুন ভাবে সম্পন্ন হয়েছে। ৯ মার্চ সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত পর্য্যাপ্ত নিরাপত্তার মধ্যে দিয়ে এ তিনটি ওয়ার্ডের মেম্বার পদে উপ-র্নিবাচন অনুষ্টিত হয়।
তিনটি ওয়ার্ডের নির্বাচিত মেম্বারেরা গত বছর মৃত্যু বরণ করলে নির্বাচন কমিশনার নতুন করে তফসিল ঘোষণা করে।
এই শূণ্য আসনে শান্তির্পুন ভাবে সকাল ৮টা হতে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪টা র্পযন্ত ভোট গ্রহন করা হয়। হারামিয়া ইউনিয়নে ১ নং ওয়ার্ডে প্রতিদন্ধিতা করে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলে ও মুলতঃ ২জন প্রার্থী মাঠে ময়দানে সক্রিয় ছিলেন। মোঃ জাহেদ মোড়গ প্রতীকে ৫৫২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী শ্যামল কান্তি কদমফুল প্রতীকে ১৪৮ ভোট পেয়েছেন। এছাড়া নুরুলদীন ৭৪ ভোট, রেজাউল করিম ৮ ভোট, মৃনাল কান্তি ৪ ভোট, জাফর ১ ভোট পেয়েছেন। এখানে মোট ভোট রয়েছে ২১৭৮ বাতিল ভোট ২০।
অপরদিকে গাছুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে নিজাম উদ্দিন মোড়গ প্রতীকে ৩৯০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী মোঃ শিপন (ফুটবল) ৩৭১ ভোট পেয়েছেন। এবং মোঃ ইসমাইল (ঘুড়ি) ৩৩৬ ভোট পেয়েছেন।
এখানে মোট ভোটার রয়েছে ২২৪২ বাতিল ভোট ১৪।
অপরদিকে আজিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ২ জন প্রার্থী প্রতিদন্ধিতা করে এতে মোঃ আলাউদ্দিন (ফুটবল) ১৩৬ পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদন্ধি মোঃ ইসমাইল (টিভওয়েল) ৮৮ এখানে মোট ভোট ৪২৫।নির্বাচনে রির্টানিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ জানান, নির্বাচন অবাধ সুষ্ট, শান্তি পূর্ণভাবে সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন বলেন, অবাদ সুষ্ট ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ বাহিনীর টহল জোরদার ও স্ব-স্ব কেন্দ্রে শক্ত অবস্থানে ছিল। তিনটি ওয়ার্ডের নির্বাচনী দায়িত্বে ছিল ম্যাজিস্ট্রেট ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ জন, প্রিসাইডিং অফিসার ৩ জন, সহকারী প্রিসাইডিং ১৪ জন, পোলিং অফিসার ২৮ জন, পুলিশ ২১ জন, মোবাইল ৭ জন, আনসার ১৭ জন।
