সলঙ্গায় হামদ নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনু্ষ্ঠিত

 প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০২:১৮ অপরাহ্ন   |   সারাদেশ




সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গায় সিরাত ফাউন্ডেশনের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, কোরআন তেলাওয়াৎ, হামদ নাত, ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শিশু কিশোরদের ইসলামী সংস্কৃতিকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে

গতকাল শনিবার (৯ মার্চ) সকালে সলঙ্গা ফাজিল মাদ্রাসার হলরুমে সিরাত ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুল গাফফারের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সহকারী অধ্যাপক আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড.খ.ম.আব্দুর রাজ্জাক।,অবসরপ্রাপ্ত ইন্সট্রাক্টর জনাব ফজলার রহমান,জুম ইলেকট্রনিক্সের সত্ত্বাধিকারী কে.এম.আমিনুল ইসলাম হেলাল, এস.এম

.ফারুক হায়দার, প্রিয় সলঙ্গার গল্প ফেসবুক গ্রুপের চীপ এডমিন শাহ আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিচারক হিসেবে ছিলেন, মাও: আব্দুল গফুর, সহকারী অধ্যাপক ড. জহুরুল ইসলাম ও সহকারী অধ্যাপক জনাব বেলাল হোসেন। সলঙ্গা থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও মসজিদের ইমামগণ এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।বিজয়ীদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ড. রাজ্জাক বলেন যে, রাজনৈতিক বিপ্লবের পূর্ব শর্ত হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব। অপসংস্কৃতির করালগ্রাসে জাতি আজ বিপন্ন। তাই সুস্থ ধারার সংস্কৃতি চর্চার বিকল্প নেই। পরিশেষে আসন্ন মাহে রমজানে সকল মুসলিমকে যথাযথভাবে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের প্রতি গুরুত্বারোপ করেন।

সারাদেশ এর আরও খবর: