সলঙ্গায় ৮ চাঁদাবাজের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সিরাজগঞ্জ প্রতিনিধি :
নাম ইউনুস আলী (৫০)। পেশায় একজন গরু ব্যবসায়ী। ভিটেমাটি শুন্য গরু ব্যবসায়ীর সামান্য কিছু নগদ টাকাই শেষ সম্বল। ঘামে ঝরা কষ্টার্জিত গচ্ছিত টাকা দিয়ে গরুর ব্যবসা করেই চলে তার সংসার। গ্রাম্য প্রতিবেশি কিছু সন্ত্রাসী চাঁদাবাজরা প্রায়ই চাঁদাদাবী করে আসছিল। সরল ব্যবসায়ী ইউনুস তাদেরকে চাঁদা দিতে নারাজ। চাঁদা না পেয়ে ব্যবসায়ী ইউনুসকে এলোপাথাড়ী ভাবে মারপিট করে জোর পুর্বক ঘরে ঢুকে নগদ ২ লাখ ৭০ হাজার টাকাসহ রক্ষিত ২ ভরি সোনার গহনা চুরি করে নিয়ে যায় সন্ত্রাসী,চাঁদাবাজরা। ঘটনাটি ঘটেছে,গত ১০ মার্চ রবিবার দুপুরে থানার তেলকুপি গ্রামের মৃত আছমত আলীর ছেলে গরু ব্যবসায়ী ইউনুস আলীর বাড়িতে। এ ঘটনায় সিরাজগঞ্জ কোর্ট দ্রুত বিচার আদালতে ৮ জনকে আসামী মামলা দায়ের হয়েছে।মামলা সুত্রে জানা যায়,মামলির বাদী ইউনুস আলীর কাছে গ্রাম্য, প্রতিবেশি সন্ত্রাসী, চাঁদাবাজ উকিল মন্ডল,নুর ইসলাম গংয়েরা প্রায়ই চাঁদা দাবী করত। চাঁদা দিতে অস্বীকার করায় ঘটনার তারিখ ও সময়ে সন্ত্রাসীরা ব্যবসায়ী ইউনুসকে অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে ঘরের সোকেস,ড্রেসিং টেবিলসহ রক্ষিত জিনিস পত্র ভাংচুর করে। আসবাব পত্র তছনছ করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা সহ আলমিরাতে থাকা ২ ভরি স্বর্নের গহনা চুরি করে নিয়ে যায়। সন্ত্রাসীরা মামলাটি তুলে নিতে বাদীকে নানা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী দিচ্ছে। বর্তমানে মামলার বাদী ইউনুস ও তা পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেন।
