যশোরে ডিবি পুলিশের অভিযানে চাচঁড়া মোড় থেকে ০৪ বোতল বিদেশী মদ সহ আটক -১
মনা,নিজস্ব প্রতিনিধিঃ
(১০ মে ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ) শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/মোঃ নাজমুল ইসলাম এএসআই(নিঃ)/মোঃ আজাহারুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২২.৫০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী থানাধীণ চাচড়া বাজার মোড়ে মাছ বাজারের সামনে চাচড়া বাজার মোড় হইতে মাগুর পট্টিগামী পিচের রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ শাকিল (২৮), পিতা-মোঃ মতিয়ার রহমান, মাতা-লিপি খাতুন, সাং-দৌলতপুর সর্দার পাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর কে ০৪ বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ২২,০০০/- টাকা।
এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ আবু হাসান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন।
