বাংলাদেশ পরিবেশ আন্দোলন ”বাপা”র আড়ানী পৌর আঞ্চলিক কমিটি ঘোষনা
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আড়ানী পৌর আঞ্চলিক শাখার আয়োজনে শুক্রবার (১৭ মে ২০২৪) আড়ানী ইউপি হল রুমে সকাল ৯টায় আড়ানী পৌর আঞ্চলিক কমিটি ঘোষনা করা হয় ।
অধ্যক্ষ আমজাদ হোসেনকে সভাপতি এবং আসাদুজ্জামান মাসুদকে সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠানটিতে হামিদুল ইসলামের সঞ্চালনাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপার জেলা শাখার সভাপতি জামাত খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা শাখা বাপার সভাপতি ফরজ আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ. ম. সাজু সহ বাঘা উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আমজাদ হোসেন।
এসময় প্রধান অতিথি সংগঠন কে শক্তিশালী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন বিষয়ে দিকি নির্দেশনা দেন।
