শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে সোহরাব চেয়ারম্যান, রহিম ও সালমা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

 প্রকাশ: ২২ মে ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন   |   সারাদেশ



মনা,নিজস্ব প্রতিনিধিঃ

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শার্শা উপজেলা পরিষদের নির্বাচন মঙ্গলবার সম্পন্ন হয়েছে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শার্শায় এবার উপজেলা পরিষদে তিনজনই নতুন মুখ বিজয়ী হয়েছেন। ৩৭ হাজার ৭৩০ ভোট পেয়ে সোহরাব হোসেন (দোয়াত-কলম) শার্শা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই পদে অহিদুজ্জামান (আনারস) ১২২৯১ ভোট, আব্দুল মান্নান মিন্নু (মোটরসাইকেল) ৩ হাজার ৯২৯ ভোট, ইব্রাহিম খলিল (ঘোড়া) ১৭৯১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

২২ হজার ৯৮৭ ভোট পেয়ে আব্দুর রহিম সরদার (তালা) পুরুষ ভাইস চেয়ারম্যান ও ৪২ হাজার ৬২৩ ভোট পেয়ে শামীমা খাতুন (কলস) মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। এছাড়া তরিকুল ইসলাম ৪২১৪, শফিকুল ইসলাম মন্টু ১৪৪৫৯,শাহরীন আলম ১৩৮৬৬ ভোট, আলেয়া ফেরদৌস ৭৭২৯, নাজমুন নাহার ৫১৬১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। শার্শায় মোট ভোটকেন্দ্র ছিল ১০২টি। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজ বংশী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিপুল ভোটে নির্বাচিত সোহরাব হোসেনের কর্মী ও সমর্থকরা শার্শা বাজারে সন্ধ্যায় আনন্দ মিছিল করেছে।

এই ভোটে শার্শায়  ভোটগ্রহণের আগের দিন পর্যন্ত নানা ধরনের শঙ্কা বিরাজ করছিল। বিশেষ করে শার্শায় ছিল টানটান উত্তেজনা।

এ কারণে প্রশাসনের পক্ষ থেকে ছিল বিশেষ নজরদারি। কিন্তু শেষ পর্যন্ত কোনো উপজেলায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে, ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। সহিংস ঘটনা না ঘটায় শেষ পর্যন্ত স্থানীয় লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

সারাদেশ এর আরও খবর: