সৈয়দপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ।

 প্রকাশ: ২৫ মে ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন   |   সারাদেশ




মোঃ আমির হোসেন 

সৈয়দপুর উপজেলা প্রতিনিধি, 


নীলফামারীর সৈয়দপুরে আজ শনিবার (২৫ মে) সকাল সাড়ে এগারোটায় ইন্টারন্যাশনাল স্কুলের হল রুমে নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ শাবাহাত আলী শাব্বু। 


ওইসময় শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় কবির জীবনী পাঠ, কবিতা আবৃত্তি, নৃত্য, নজরুল সংগীতের মধ্যে দিয়ে প্রাণবন্ত অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানের মাঝে আলোচনা সভায় কবির জীবনী কর্ম লেখনী তুলে ধরা হয়। শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া দেন অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মনিরা খান, সংগীত শিল্পী নিলুফা ইয়াসমিন লিপি, সিম্পল, ফাতেমা খাতুন, আফসানা খাতুন মিমিসহ অন্যান্য শিক্ষকগণ। 

উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী শিক্ষিকা শারমিন আক্তার। 


এসময় অধ্যক্ষ জানান সাম্যের কবি কাজী নজরুল ইসলাম আগামী প্রজন্মের জন্য বিশ্বের দরবারে তার সকল লেখনী ছড়িয়ে পড়ুক। সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তারা যেন জাতীয় কবির বইগুলো সংগ্রহ করে তার লেখা গুলো পড়ে।

সারাদেশ এর আরও খবর: