লোহাগাড়া প্রচার প্রচারণায় ব্যস্থ সময় পার করছেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন আকতার সানা
নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম
আগামী ৫ জুন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শাহীন আক্তার সানার ফুটবল মার্কা সমর্থনে আধুনগরে বিশাল মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন দেশ সেরা রপ্তানীকারক শিল্প প্রতিষ্ঠান নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ডিএমডি, সাদ গ্রুপের ডিএমডি ও ইসমাঈল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান নূরে ইয়াসমিন ফাতিমা সিআইপি।
তিনি লোহাগাড়াবাসীর কাছে ফুটবল মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শহিন আক্তার সানা সহ অসংখ্য নেতাকর্মী।
