নীলফামারীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

 প্রকাশ: ২৮ মে ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন   |   সারাদেশ




নুরল আমিন রংপুর ব্যুরোঃ



নীলফামারীতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্রী সয়ন দাস (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। 


সোমবার (২৭ মে) উপজেলার রামগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে রামগঞ্জের সুখধন দাসপাড়া এলাকার বাসিন্দা শ্রী কৃষ্ণ দাসের ছেলে। 


এর আগে সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। 


মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী শিশু পাড়ার অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। তার মা তাকে রেখে গোসল করতে যায়। সেসময়ে অভিযুক্ত কিশোর তাকে কৌশলে ডেকে নিয়ে পাশের প্রতিবেশীর খড়ি রাখার ঘরে নিয়ে ধ*র্ষণের চেষ্টা করে। এ সময়ে শিশুটির চিৎকার করলে ওই কিশোর পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রে*ফতার করে। 


এ বিষয়ে নীলফামারীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘যৌন নিপীড়নের অভিযোগে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’

সারাদেশ এর আরও খবর: