নানা আয়োজনে কালকিনিতে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন   |   সারাদেশ


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। 

সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোসাম্মত তাহমিনা বেগম।

আলোচনা সভার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল আলম খোকন বেপারী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহের রানা মিঠু, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড,আবুল বাসার, সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র এনায়েত হোসেন, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, মো.শহিদুল ইসলাম আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ফরিদ সরদার, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি শাহাদাত সরদার, আওয়ামী লীগের নেতা লুৎফর সরদার, বাচ্চু হাওলাদার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন খান ও সাধারণ সম্পাদক শাহিন ফকির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সারাদেশ এর আরও খবর: