বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে সৈয়দপুরে চিত্রাংকন প্রতিযোগিতা।

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন   |   সারাদেশ




মোঃ আমির হোসেন 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:


দেশের বিভিন্ন জেলায় সৃষ্ট বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে শহরের সাবর্ডিনেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শহরের কয়েক শতাধিক শিশু অংশগ্রহণ করে।

এসো রাঙাই আমার বিদ্যালয়’ নামে ওই কর্মসূচীর মাধ্যমে বিজয়ী চিত্রশিল্পীদের পুরস্কার বিতরণ ও আগত শত শত শিশুদের অভিভাবকদের কাছ থেকে বন্যার্তদের জন্য চাঁদা সংগ্রহ করে সাবর্ডিনেট স্কুলর ক্ষুদে শিক্ষার্থীরা।

পেট্রো প্রোডাক্টস এর সৌজন্যে ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করে সৈয়দপুর আর্ট একাডেমী। 

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক কুতুব উদ্দিন শেখ, শিক্ষক শাহজাদী বেগম লিপি, বিউটি বেগম, সাংবাদিক জসিম উদ্দিন, নওশাদ আনসারী, রেজা মাহমুদ, আমির হোসেন,জাবেদ আত্তারী, শাকিল আহমেদ প্রমুখ।এতে সভাপত্বি করেন সাবর্ডিনেট সপ্রাবির প্রধান শিক্ষক শিউল বেগম। তিনি জানান মূলত বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহের জন্যই এই আয়োজন।

পরে ৬ ক্যাটাগরিতে অনুষ্ঠিত ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এবং পরে বন্যার্তদের জন্য সংগৃহিত অর্থ বন্যার্ত এলাকায় যাওয়া সংস্থার হাতে তুলে দেওয়া হয়।

সারাদেশ এর আরও খবর: