কালকিনিতে গোলাপের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

 প্রকাশ: ২৭ অগাস্ট ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন   |   সারাদেশ


কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ

জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপের ফাঁসির দাবিতে তার নিজ নির্বাচনি এলাকা মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নে সর্বস্তরের ব্যানারে মিছিল ও সমাবেশ হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট)  বিকেলে উপজেলার সিডিখান ইউনিয়নের মোক্তার হাট বাজার হতে শুরু করে মিছিলটি সিডিখান স্ট্যান্ডে গিয়ে শেষ করে। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে শোগান দিয়ে ফাঁসির দাবি তোলেন। 

এসময় সিডিখান ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বলেন, সোবহান গোলাপ একজন ভূমিদস্যু, খুনি  ও  মানবতা বিরোধী অপরাধী তাই আমরা তার ফাঁসি চাই।

এসময় উপস্থিত ছিলেন, সিডিখান ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি মাসুদ বেপারি, বিশিষ্ট ব্যবসায়ী  কাওছার কবিরাজ, সিডিখান ইউনিয়নের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ বাছেদ ,ইউনিয়ন যুবদল নেতা শাহাবুদ্দিন হাওৱাদার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ কবির,উপজেলা ছাত্রদলের সদস্য বিএম রিয়াজসহ সর্বস্তরের জনগন।

সারাদেশ এর আরও খবর: