রাজৈরে সাংবাদিকের মোটর সাইকেল চুরি মোটর সাইকেল সহ দুই চোর জনতার হাতে আটক
বার্তা সম্পাদক
রাজৈর উপজেলার সাতপাড় গ্রামে মোটর সাইকেল চোরচক্রের দুই সদস্যকে মোটর সাইকেল সহ এলাকাবাসী ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আজ বুধবার সকালে খালিয়া ইউনিয়নের সাতপাড় গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, মাচরং গ্রামের বাসিন্দা সাংবাদিক সুবাইল খন্দকারের গাড়ী চুরি করে সাতবাড় গ্রামে যাওয়ার পর এলাকাবাসীর সন্দেহ হলে তাদের ধাওয়া করে ধরে ফেলে। তারা চুরির কথা স্বীকার করে। খবর পেয়ে রাজৈর থানার এস আই লোকমান হোসেন এসে তাদের থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলো,আমগ্রামের সাগর হাওলাদার,ও পুর্বসরমঙ্গল গ্রামের ছাইদুল শেখ।
তারিখ ১১/৯/২৪
এফ আর মামুন
০১৭১১৩৭৯৭১৫
