ব্রিজ নির্মাণ কাজ চলমান রাখার দাবিতে কাউন্দিয়া ইউনিয়ন বাসির মানববন্ধন

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন   |   সারাদেশ



মনা, নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর মিরপুর এলাকার সন্নিকটে অবস্থিত কাউন্দিয়া ইউনিয়ন একটি সড়কপথে যোগাযোগের বিচ্ছিন্ন দ্বীপ চারদিকে তুরাগ নদীর তীর গড়ে ওঠা প্রায় তিন লক্ষ লোকের বসবাস আর এসব মানুষগুলোকে সারা বছর যাতায়াত করতে হয় নৌকায়, একটি ব্রিজের অভাবে মানুষের জীবন জীবিকা ধুকছে। কাউন্দিয়ার এই ব্রিজটি নির্মাণ হলে মাত্র দুই থেকে তিন মিনিটে এপার থেকে ওপার পারাপার হতে পারবে এলাকার জনগণ সেই জায়গায় নদীপথে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট লেগে যায়, সাভার উপজেলার ২২টি গ্রামের মানুষ প্রতিনিয়তই নদী পার হয়ে যেতে হয় শহরে, স্কুল কলেজ মাদ্রাসা এমন কি অফিস আদালতে যাতায়াতের জন্য নৌকাছাড়া পার হবার আর কোন বাহন নেই। মানুষ অসুস্থ হয়ে পড়লে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে অনেক সময় লেগে যায় ফলে পথিমধ্যে অনেক রোগী মারা যায়, বিশেষ করে গর্ভবতীদের নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়, পাঁচ বছরে ১৫০ টির মত দুর্ঘটনা ঘটেছে, কিছুদিন আগে ২২ গ্রামের শত বছরের স্বপ্ন কাউন্দিয়া ব্রিজ একনেকের সভায় অনুমোদিত হয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক নির্মাণ কাজ শুরু হয়েছিল, কিন্তু ৬ সেপ্টেম্বর থেকে নৌ পরিবহন মন্ত্রণালয় ব্রিজের উচ্চতা কারণে কাজ বন্ধ করার জন্য অধিদপ্তরকে চিঠি দিয়ে কাজ বন্ধ করে দেয়। বর্তমানে ব্রিজটি ৭.৬২ নেভিগেশন ক্লিয়ারেন্স উচ্চতা বিবেচনা করে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিয়ে নির্মাণ কাজ শুরু করেছিল কিন্তু দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীর গেজেট প্রস্তাবনা হওয়ায় ব্রিজের উচ্চতা বেড়ে ১২.২ মিটার নেভিগেশন ক্লিয়ারেন্স প্রস্তাবনা করে, গাবতলী আমিনবাজার রাস্তার ১২ লেনব্রীজের নির্মাণ উচ্চতা ৭.৬২ মিটার, বিরুলিয়া ব্রিজ আশুলিয়া বাজার ব্রিজ প্রত্যাশা ব্রিজ কামারপাড়া ব্রিজ টঙ্গী ব্রিজ এর উচ্চতা ৭. ৬২ ও ৫.৫ মিটার ধরে নির্মাণ কাজ হয়েছে সেই অনুযায়ী সকল ব্রীজের মাঝে অবস্থিত এই কাউন্দিয়া ব্রিজটির উচ্চতা ১২. ২ মিনিট ধরে নির্মাণ করা সম্পূর্ণ অযৌক্তিক, তাই ২২ গ্রামে তিন লাখ মানুষের চাওয়া এই কঠিন অবস্থা থেকে মুক্তি দিয়ে ব্রিজ টির নির্মাণ কাজ পুনরায় চালু করা হোক যদি যদি কাউন্দিয়া ব্রিজটি নির্মাণ করা হয় তাহলে এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে, নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে গিয়ে অনেকে দুর্ঘটনা শিকার হয়েছেন, তাই প্রধান উপদেষ্টার কাছে এই ২২ গ্রামের মানুষের দাবী অচিরেই ব্রিজটির কাজ শুরু করা হোক।

সারাদেশ এর আরও খবর: