নীলফামারী তিস্তার পানি বিদসীমার ছুঁই ছুঁই ৫ সেন্টিমিটার নীচে, ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে
নুরল আমিন রংপুর ব্যুরোঃ
নীলফামারী ডিমলা ডালিয়ার তিস্তার পানি বিপদসীমার ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। যে কোন মুর্হুর্তে বিপদসীমা অতিক্রম করতে পারে। বিপদসীমা অতিক্রম করলে পানিবন্দি হয়ে যাবে প্রায় কয়েক হাজার মানুষ। বর্তমানে বিপদসীমার ৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। পরিস্থিতি স্বাভাবীক রাখতে ব্যাড়েজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় পানির মাপ ছিল ৫২.১০ সেন্টিমিটার। যা বিপদসীমার ৫ সেন্টিমিটার নীচে। এটি নিশ্চিত করেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নুরুল ইসলাম।
