বড়াইগ্রামে সাংবাদিকদের সাথে হাট-বাজার কমিটির মত বিনিময় সভা

 প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন   |   সারাদেশ




জাহিদ হাসান নাটোর প্রতিনিধি


নাটোরের বড়াইগ্রামে সাংবাদিকদের সাথে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র বনপাড়া হাট-বাজার পরিচালনা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নিউ ক্যাফে এন্ড চাইনিজ রেস্টুরেন্টে বনপাড়া হাট-বাজার পরিচালনা কমিটির সভাপতি জুলফিকার আলী ভূট্টোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এ্যাড. মোখলেছুর রহমান মিলন ও আল মামুন সিরাজ আল আমিন, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  


সভায় হাট-বাজারের শৃঙ্খলা রক্ষা, নিয়ম মাফিক ও নির্ধারিত মূল্যে টোল আদায়, টোল আদায়কারীদের জন্য নির্দিষ্ট ইউনিফর্মের ব্যবস্থা সহ ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতা বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে হাট বাজার কমিটি যথাযথ দায়িত্ব পালন করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সারাদেশ এর আরও খবর: