ঠাকুরগাঁওয়ে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ।

 প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন   |   সারাদেশ




স্টাফ রিপোর্টার 

হাসিনুজ্জামান মিন্টু,, 


 ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলগামী ইসলাম পরিবহন নৈশ  কোচের সঙ্গে মুরগির লিটারবাহী খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোচের ড্রাইভার গুরুতর আহত হন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী। তবে কেউ নিহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। 


আজ রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে নেকমরদ  রাণীশংকৈল মহাসড়কের ভোলাপাড়া টেকিয়া মহেষপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচ ইসলাম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৬৫১৫) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে যাচ্ছিল।

অন্যদিকে রাণীশংকৈল থেকে মুরগির লিটারের খালি একটি ট্রাক, ঢাকা মেট্রো ট ১২৫৮২৭  নেকমরদ এর দিকে যাচ্ছিল । ভোলাপাড়া ভাটার রাস্তা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে ইসলাম গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।


তাতে ঘটনাস্থলেই কোচের ড্রাইভার গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রাণীশংকৈল  হাসপাতালে পাঠানো হয়।

সারাদেশ এর আরও খবর: