শার্শা বেনাপোল দিঘীরপাড় এলাকায় অভিযানে ৩০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন   |   সারাদেশ




মোশারেফ হোসেন  যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল পোর্ট থানা পুলিশের এএসআই(নিঃ)/মোঃ সুজন শেখ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইং ২৪/১০/২০২৫ খ্রিঃ তারিখ ১৯.৩৫ ঘটিকার সময় জনৈক বাবু (৪৫), পিতা-মৃত দলিল উদ্দিন এর বাড়ির সামনে হতে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুবেল (৩০) কে গ্রেফতার করে। 


গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানার মামলা নং-১২, তাং-২৪/১০/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০ (ক) রুজু করা হয়। 


গ্রেফতারকৃত আসামীদেরকে ইং- ২৫/১০/২০২৫ খ্রিঃ তারিখ  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।


গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ

নাম- মোঃ রুবেল (৩০)

পিতা-মোঃ নওশের আলী

মাতা-মোছাঃ বিউটি বেগম

সাং-কাগজপুকুর (পশ্চিমপাড়া)

থানা-বেনাপোল পোর্ট

জেলা-যশোর।

সারাদেশ এর আরও খবর: