নাটোরের বড়াইগ্রামে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল,২০০ পরিবারে মাঝে হাঁসের বাচ্চা বিতরণ।

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন   |   সারাদেশ




জাহিদ হাসান  

নাটোর   

প্রতিনিধি


নাটোরের বড়াইগ্রামে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও ২০০টি পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।রোববার সকালে বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃআসাদুজ্জামান আসাদ মোল্লার সভাপতিত্ব মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আঃহান্নান সরকারের সঞ্চালনায়। বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা এলাকায় বড়াইগ্রাম উপজেলা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ বলেন, মানুষের কল্যাণে কাজ করাই বিএনপির রাজনীতির মূল দর্শন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে দলীয় নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

পরে আয়োজিত দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বড়াইগ্রামের প্রয়াত বিএনপি নেতা একরামুল আলম, শহীদ সানাউল্লাহ বাবু ও শহীদ আলমের রুহের মাগফিরাত কামনা করা হয়। সেই সাথে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনাও করা হয়।

সারাদেশ এর আরও খবর: