বেনাপোলে ১৪৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক ২

 প্রকাশ: ০২ মার্চ ২০২২, ০৩:০৬ অপরাহ্ন   |   জেলার খবর


মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলে ১৪৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।


মঙ্গলবার রাত ১০ টায় বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত হলেন, শিকড়ী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৩৭) ও পুটখালী গ্রামের মৃত আবু বক্কর এর ছেলে মো. হাফিজুর রহমান (৩৮)।


বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী শিকড়ী গ্রামে অভিযান চালিয়ে ১৪৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জেলার খবর এর আরও খবর: