বাঘার শিক্ষা প্রতিষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া মাস্ক বিতরণ

 প্রকাশ: ০২ মার্চ ২০২২, ১১:৩৫ অপরাহ্ন   |   জেলার খবর


বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

 রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপির দেওয়া সাড়ে ৩ হাজার মাস্ক বিতরন করা হয়েছে। পাকুড়িয়া ইউনিয়নের সরকারি-বেসরকারি প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে  এই সব মাস্ক বিতরণ করা হয়।


 বুধবার (০২-০৩-২০২২) উপজলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহমান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে এই মাস্ক  বিতরণ করেন।  

এ সময় উপস্থিত ছিলেন, পাকুড়িয়ার ইউপি সদস্য আমিরুল ইসলাম. ৮ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ,  কেশবপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, সহাকারি অধ্যাপক আমিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

জেলার খবর এর আরও খবর: