যশোরের ঝিকরগাছায় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর আবদান শীর্ষক আলোচনা অনুষ্ঠান

 প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ১০:৪৯ পূর্বাহ্ন   |   জেলার খবর


আব্দুল জব্বার, যশোর জেলা ব‍্যুরো প্রধান,

যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধের স্মৃতিচরণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর আবদান শীর্ষক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন, যশোরের স্থানীয় সরকারের উপ পরিচালক ( উপ সচিব) মোঃ হুসাইন শওকত। তিনি তার বক্তব্যে বলেন, দেশের প্রতিটা বাঙ্গালীর নগরিকের মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধের স্মৃতিচরণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর আবদান সম্পর্কে সঠিক ইতিহাস জনাতে হবে। 


উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা ও নাভারণ ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ।

জেলার খবর এর আরও খবর: