ঝিকরগাছার বাঁকড়ায় চোরের উপদ্রপ বেড়েছে বাজার থেকে মোটর ভ্যান চুরি
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নে চোর, মাদক, ও নেশাখোর যেন বেড়েই চলেছে। বাঁকড়া বাজার থেকে সাবেক চেয়ারম্যান ইবাদ আলীর বাসার পাস থেকে একটি মোটর চালিত ভ্যান তালা ভেঙ্গে কে বা কারা চুরি করে নিয়ে যায়।
গত ১লা মার্চ মঙ্গলবার বিকালে মটর চালিত ভ্যান চুরি হয়ে গেছে। নজরুল ইসলাম তার ভ্যান গাড়িটা সাবেক চেয়ারম্যান ইবাদ আলীর বাজারে বাসার সামনে রেখে বাসার জন্য বাজার করতে যায়। বাজার থেকে ফিরে এসে দেখেন তার মোটর ভ্যান সেই জায়গাতে নাই, কে বা কারা তার গাড়িটা তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে। সে মোটর ভ্যানটা না পেয়ে আত্মহারা হয়ে কান্নাকাটি করতে লাগলো।
গত এক মাস আগে এন জি ও (সমিতি) থেকে ঋন গ্রহন করে মোটর ভ্যানটা ক্রয় করেছিলেন বলে নজরুল ইসলাম জানান, তার সংসারটা এই মোটর ভ্যান এর উপর নির্ভর করে চলে, তার তিনটি মেয়ে সন্তান একটা ও পুত্র সন্তান নাই। তার সংসারটা ওই ভ্যান টার উপর নির্ভর করে তিনি কষ্ট করে আয় উপার্জন করে কোন রকমে অভাব অনাটনের মধ্য দিয়ে লবন আনতে পানতা ফুরায় এরকম ভাবে চলতেন। এই মোটর ভ্যান ই তার পুজি মাত্র।সহায় সম্বল বলতে ভ্যানটি হারিয়ে এখন নজরুল ইসলাম দুশ্চিন্তায় আছেন এবং কান্নাকাটি করছে যে তার সপ্তাহ গেলে কিস্তি এখন তার আত্মহত্যা করা ব্যতিত কোন গতি নাই বলেও তিনি জানান।
এই কিস্তির টাকা কিভাবে দেবে, সংসার কিভাবে চালাবেন। তাই নজরুল ইসলামের দাবি যদি কোন স্ব হৃদয়বান ব্যক্তি ভ্যানটি পাওয়ার জন্য বা নতুন একটা ভ্যান ক্রয়ের জন্য সাহায্য করতে পারেন তাহলে আমি গরীব অসহায় পরিবার উপকৃত হব। আমাকে সাহায্য করতে পারেন, সাহায্যর জন্য তার সাথে যোগাযোগ মোবাইল নাম্বার- ০১৭৪০৪২০৮৪৯ সাহায্য করলে কৃতজ্ঞ হব।
