জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বেনাপোল থানার কামাল হোসেন ভূঁইয়া

 প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ০২:০৫ পূর্বাহ্ন   |   জেলার খবর


মনা,বেনাপোল (যশোর)প্রতিনিধিঃ

শোর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া।


শনিবার যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচন করেন।


মাদক উদ্ধার, মামলার মূল রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তিসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য যশোর জেলার শ্রেষ্ঠ ওসি কামাল হোসেন ভূঁইয়াকে ক্রেষ্ট উপহার দেয়া হয়।


বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, আমার এই অর্জনের পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকিসহ কুলাউড়া থানা পুলিশের সবা সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে।

জেলার খবর এর আরও খবর: