কালকিনিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
নিজস্ব প্রতিবেদক
যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাদারীপুরের কালকিনিতে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ।
দিবসের প্রথম প্রহরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮:৩০টায় উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়
কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ৩ আসেন সাংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবদুস সোবহান গোলাপ এমপি কালকিনি উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গার সভাপতিত্বে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা বেগম সিদ্দিকী কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌফিক উজ্জামান শাহীন, কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফ সরদার কালকিনি উপজেলা ভুমি কর্মকর্তা ( এসিল্যান্ড) মোঃ সাইফুল ইসলাম,কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আওলাদ হোসেন মাস্টার , কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জলিল আকন, কালকিনি থানা অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ রাসেল কৃষি সম্প্রসারণ অফিসার মিল্টন বিশ্বাস, মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদিউজ্জামাল, কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদার, কালকিনি উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বেলাল সরদার, কালকিনি উপজেলা মৎস্য জীবী লীগের সভাপতি শাহাদাত সরদার কালকিনি উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি চায়না খানম, সাধারণ সম্পাদক কহিনু সুলতানাল উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন খান, সাধারণ সম্পাদক শাহিন ফকির পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শিবলী বাসার সাধারণ সম্পাদক ডলি রহমান পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন, সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ, স্কুল কলেজর ছাত্রছাত্রী বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ। পরিচালনা করেন কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মাহাবুব রহমান
